• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ

মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী

মেঘনা প্রতিনিধি / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষার প্রথম দিনে চারজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, উপজেলার মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মানিকারচর সরকারি ডিগ্রি কলেজের মোট ২৩৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের দুইজন এবং মানিকারচর সরকারি ডিগ্রি কলেজের দুইজন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় প্রথম দিনের পরীক্ষায় অংশ নেন ২৩১ জন।
এ বছর মানিকারচর সরকারি ডিগ্রি কলেজকে উপজেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র সূত্রে আরও জানা যায়, মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ছিলেন ২২৪ জন এবং অনিয়মিত ১৪ জন। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৭১ জন ছাত্র ও ১৪৬ জন ছাত্রী। অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী রয়েছেন।উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ জানিয়েছে, পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন