• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন উখিয়ায় ড্রামভর্তি ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরার ফিংড়ি এতিমখানার পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ ফুলকুঁড়ি থিয়েটারের ৩০তম বর্ষপূর্তি ও ফল উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মেঘনায় মিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, থানা ঘেরাও ও ঝাড়ু মিছিল টানা বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: নারী-শিশুসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইলের আগামীর বাংলাদেশ গড়বে শিশুরাই: জুবাইদা রহমান

ফুলকুঁড়ি থিয়েটারের ৩০তম বর্ষপূর্তি ও ফল উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

এইচ এম হাকিম:

কদমতলীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ফুলকুঁড়ি থিয়েটার’-এর ৩০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মৌসুমি ফল উৎসব, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৬ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকার কদমতলী দক্ষিণ রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন সাজেদা ভিলার অ্যাডভোকেট মহিউদ্দীন পাঠাগার (এমপা) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সাংবাদিক ও সংগঠক জনাব মো. নান্নু মীর। ফুলকুঁড়ি থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ (শাহীন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি জনাব মো. কাঞ্চন চৌধুরী সুমন।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলকুঁড়ি থিয়েটারের প্রতিষ্ঠাতা-সভাপতি জনাব এম এ এইচ মাসুদ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের তিন দশকের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে বলেন,

“ফুলকুঁড়ি থিয়েটার দীর্ঘ ৩০ বছর ধরে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সুস্থ ধারা ও মননশীল সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. নান্নু মীর বলেন, “একটি সমাজকে মাদকমুক্ত ও সুন্দর করে গড়ে তুলতে সংস্কৃতির কোনো বিকল্প নেই। ফুলকুঁড়ি থিয়েটার বিগত ৩০ বছর ধরে কদমতলী তথা ঢাকার বুকে যে সাংস্কৃতিক আলো ছড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

উদ্বোধক জনাব মো. কাঞ্চন চৌধুরী সুমন তাঁর বক্তব্যে থিয়েটারের এই গৌরবময় যাত্রাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সাজ্জাদ সাব্বির। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে থিয়েটারমুখী করার গুরুত্বারোপ করে বলেন, “বর্তমান তরুণ ও যুবসমাজকে অনৈতিকতা ও বিপথগামিতা থেকে রক্ষা করতে হলে নাট্যচর্চা এবং সুস্থ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। যুবসমাজ যত বেশি থিয়েটারমুখী হবে, সমাজ থেকে অপরাধ তত দূর হবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক জনাব মো. শাহজালাল ফারুক। আলোচনায় আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার খোরশেদ আলম এবং কদমতলী থানা সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট মহিউদ্দীন পাঠাগারের (এমপা) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনির হোসেন মর্তুজা। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নূর আলম খোকন এবং সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল রানা সিপনসহ সংগঠনের অন্যান্য স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা এইচ এম হাকিম, জসিম উদ্দিন ও রুহুল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়। সবশেষে ফুলকুঁড়ি থিয়েটারের শিল্পীদের অভিনয়ে সমাজসচেতনতামূলক নাটক ‘ঘুণেধরা সমাজ পরিবর্তনের’ মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সমাদর লাভ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন