• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা ও ধর্ষণচেষ্টা মামলায় খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড টেকনাফে দুর্ঘটনা ও গাছচাপায় আহত একাধিক আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ ও বিরাজমান সমস্যার সমাধান সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্বকাপে ভরাডুবির পর ক্যারিয়ার নিয়ে ভাবছেন নেইমার ব্যর্থতার মাঝেও হাসলেন মিসর কোচ

আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ ও বিরাজমান সমস্যার সমাধান

নিজস্ব সংবাদ দাতা / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরায় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সাতক্ষীরা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (১০৬) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমাদ রনজু, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে উপদেষ্টার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বহিষ্কার করায় সৃষ্ট বিরোধ ও বিরাজমান সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সমাধানকল্পে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

একই সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতা করে দেওয়া হয় এবং সাধারণ সম্পাদকের হাতে ইউনিয়নের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় জেলা বাস মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাতক্ষীরার পাঁচটি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন