• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাদকের বাপ-দাদাদের রুখতে না পারলে সমাজে মাদকের আগ্রাসন আরও ভয়াবহ রূপ নেবে মেঘনায় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় মাকে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি চলচ্চিত্র অনুদান বাছাই কমিটিতে বাচসাসের রাহাত সাইফুল অন্তর্ভুক্ত মেঘনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত দুই বাঁশের সাঁকো মেঘনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ ১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

মেঘনায় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় মাকে ৫০ হাজার টাকা জরিমানা

মেঘনা প্রতিনিধি / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে এক মাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নারী হলেন উপজেলার বড় নোয়াগাঁ গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মোছাম্মদ শাহিনুর আক্তার। অভিযোগে বলা হয়, তিনি তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ে মোছাম্মদ জান্নাত আক্তারের বাল্যবিয়ের আয়োজন ও সম্পন্ন করার চেষ্টা করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
পরে বাল্যবিবাহ নিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাহিনুর আক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম প্রয়োজনীয় সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিভাবকদের আইন মেনে সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন