নয়ন হোসেন:
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর একজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ডিবির ওসি গোলাম রসুল জানান, পলাতক আসামি বিলাতু চন্দ্র (৩৯), পিতা—মৃত কার্তিক চন্দ্র, গ্রাম—মহব্বতপুর (মোড়লপাড়া), সদর উপজেলা, ঠাকুরগাঁও।
অভিযানে গ্রেফতার হন গহনা বালা (৫৫), স্বামী—মৃত কার্তিক চন্দ্র, একই গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহব্বতপুর মোড়লপাড়া এলাকায় পলাতক আসামি বিলাতু চন্দ্রের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) গোলাম রসুল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ সকল আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।