• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিন্দু বাংলা প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তার বাবা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার রাজপরিবার, সরকার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যা পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের স্থায়ী সম্পর্কের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে।

তারেক রহমান বলেন, গভীর এই শোকের মুহূর্তে আমার চিন্তা ও প্রার্থনা আপনার, রাজপরিবারের এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একইসঙ্গে আপনার ও রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন