• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিকলীতে নারীসহ ৫ মাদক কারবারিকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড মানি লন্ডারিং মামলায় হরিদাস ৪ দিনের রিমান্ডে ‎বাগেরহাটে টানা বর্ষণে সাত হাজার ঘের তলিয়ে শত কোটি টাকার ক্ষতি, নিঃস্ব মৎস্যচাষিরা নারায়ণগঞ্জ পুলিশে বড় সাফল্য: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও শটগান অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়নজুড়ে শুরু হয়েছে কার্যক্রম নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ডিজিটাল বোর্ড ও গাছের চারা বিতরণ রাজাখালী মাতবর পাড়া সঃ প্রাঃ বিঃ থেকে মেধাবী নাঈমুল হাসানের টেলেন্টপুলে বৃত্তি লাভ পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. আবদুল মোতালেব:

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত **AJFB Star Award-2026**-এ সম্মাননা ক্রেস্ট ও সনদে ভূষিত হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক মো. জিন্নাত আলী।

রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তি ও কৃতীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রিত থাকলেও সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সাল আমিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য-পরিচালক মো. শরীফুল ইসলাম শরীফ।

অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অপরূপ টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মো. জিন্নাত আলীকে **AJFB Star Award-2026** প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন মজুমদার। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন