• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আব্দুল আজিজ:

নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেধার চমক দেখিয়েছে স্থানীয় শিক্ষার্থীরা।

২০২৬ সালের এই পরীক্ষায় মোট তিনজন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছেন, যাদের তথ্য ইতিমধ্যেই সরকারি শিক্ষা পোর্টালে সফলভাবে যুক্ত করা হয়েছে। সফলদের মধ্যে একজন ট্যালেন্টপুল এবং দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে শীর্ষে রয়েছেন বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ আব্দুল্লাহ আল রিয়াদ।

সে কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। রিয়াদ বসকৈল গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ও মোসাঃ উম্মে কুলসুম দম্পতির সন্তান।

এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন অষ্টমাত্রা গ্রামের মোঃ ইয়াছা রিফাত (পিতা: শরিফুল ইসলাম, মাতা: নাজমা বানু) এবং বসকৈল গ্রামের মোসাঃ সামিয়া আফসানা (পিতা: আব্দুল ছাত্তার, মাতা: ফাতেমা বেগম)।

শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়, পরিবার ও পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন