• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান

নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মো. আরিফুল ইসলাম:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে নৌবাড়ীয়া নতুনপাড়া এলাকার মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মো. এরশাদ হোসেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ জাল ব্যবহার ও এর উপকরণ পরিবহন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন