• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি

সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মশিউর রহমান:

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, অ্যাডভোকেট শফিকুল হক মিলনের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি রাজশাহী তথা দেশের জন্য গর্বের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে পানিসম্পদ খাতের উন্নয়ন এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতৃদ্বয় আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলনকে পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।

বিবৃতিতে মহানগর যুবদলের নেতৃবৃন্দ অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন