• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঠাকুরগাঁও জেলা পুলিশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আরমান হোসেন ফয়সাল:

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. মোরশেদ আলম।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার তিনটি বন্যাকবলিত পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমি কাছ থেকে দেখেছি। অনেক পরিবারের মাথা গোঁজার ঠাঁইও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে, ঢেউটিন পেয়ে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বন্যায় আমাদের ঘরের চাল নষ্ট হয়ে যায়। টিন পাওয়ায় এখন ঘর মেরামত করতে পারব। এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

স্থানীয়রা জানান, দুর্যোগের সময় এম. এ. মোরশেদ আলমের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।

বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের চাল ও বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। এমন পরিস্থিতিতে তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন