• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

বিপ্লব সিকদার / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাতেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, এ অভিযানের আওতায় সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পের উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন