• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু ভিডিওর পর এবার ভাইরাল জামায়াত নেতার অডিও

প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে এক নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়। নৈশভোজের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং শরিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

নৈশভোজে পরিবেশিত খাবারের বিষয়ে জানতে চাইলে শরিক দলের এক নেতা জানান, অতিথিদের জন্য সাদা ভাত, সবজি, মুরগির মাংস, ডাল এবং খাবারের শেষে দই পরিবেশন করা হয়।

আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এতে উপস্থিত নেতারা এই আন্তরিকতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন