• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নয়ন হোসেন:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে মহাদেব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার উত্তর মালঞ্চা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবসহ সাত বন্ধু একসঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে যান। গোসল শেষে ছয়জন নিরাপদে তীরে ফিরে এলেও মহাদেব আর ফিরে আসেননি। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ অনুসন্ধানের পর নদী থেকে মহাদেবের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি গ্রামে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন