• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সোহেল খান দূর্জয়:

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনায় আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন ওরফে দিপু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় স্থাপিত সেচ সংযোগের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের যন্ত্রাংশের মূল্য প্রায় ৯০ হাজার ১২৫ টাকা। চুরি হওয়া যন্ত্রাংশগুলোর মোট মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তারা মৌখিকভাবে পুলিশকে জানান। তারপর থেকে চোর ধরতে অভিযান শুরু করে পুলিশ। এদিকে চোর চক্রের সদস্যরা ট্রান্সফরমারগুলো চুরি করে পাশ্ববর্তী কোনো গ্রামে লুকিয়ে রাখে। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে যন্ত্রাংশগুলো আনতে যান আল আমিন। খবর পেয়ে নগর এলাকায় গিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা করেন পল্লী বিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন