• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’

সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১

নিজস্ব সংবাদ দাতা / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মো. আবদুল মোতালেব:

সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নারী নির্যাতন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, গ্রেপ্তারদের মধ্যে নারী নির্যাতন মামলার আসামি মো. আরিফুল ইসলাম (২৬) একজন এবং জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. রনি (২২) একজন রয়েছেন। এছাড়া সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জয়নাল আবেদীন (৫৩) ও জয়নুল আবেদীন (৬৫) রয়েছেন দুজন।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৫ দিনের সাজাপ্রাপ্ত মো. রশিদ (২০) এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত মো. মাইন উদ্দিন (৪৫) রয়েছেন দুজন।

এ ছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গোলাম সরোয়ার (৫২), মো. নিরব (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে রবিন (২০)–কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ধর্তব্য অপরাধ নিবারণমূলক ব্যবস্থা হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (১৮) ও আজিজুল হক সবুজ (২৫)–কে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ও অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন