• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মিজানুর রহমান মুবিন:

মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আবারও প্রশংসিত হলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

রবিবার (২৬ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের অফিস কক্ষে ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হওয়া সংকর স্টোরের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

একই অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার কারণে ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি মো. ফারুক সরদারসহ আরও চারজনের হাতেও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।

দীর্ঘদিন ধরে শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল।

সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগায়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আলহাজ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “জেলা পরিষদ সবসময় জেলার অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি।

ইতিপূর্বে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তাসহ অসংখ্য জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আগামী দিনেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সহমর্মী ও কল্যাণমুখী ঝালকাঠি জেলা গড়ে তোলা সম্ভব হবে।”

জেলা পরিষদের এ ধরনের ধারাবাহিক মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সমাজসেবামূলক কার্যক্রমে জেলা পরিষদের সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন