• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিমগাছের চারা উপহার দিয়ে পরিবেশমন্ত্রীকে বরণ করল দাগনভূঞা উপজেলা প্রশাসন স্বচ্ছতায় অনন্য দুই ইউএনও, সাশ্রয়ের অর্থ ফিরল সরকারি কোষাগারে ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রি অর্জন কালীগঞ্জে পরীক্ষার ফি আদায়ের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জসিম উদ্দিন সেলিম সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত টেকনাফে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুলাই দিবাগত রাত থেকে ২৭ জুলাই মধ্যরাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৯ বিজিবির বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি এবং সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি অভিযান চালিয়ে মোট ৬৫৩ বোতল ভারতীয় ফেয়ারডাইলএস্কাফ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন