• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ, শিল্প-বিদ্যুৎ-আবাসিকে তীব্র সংকট রাজনৈতিক ছায়া নাকি প্রশাসনিক জটিলতা? তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রা থমকে যাওয়ার অভিযোগ নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথাসাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: “শ্রাবণ মেঘের ঘনঘটা”

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো. আমিনুল ইসলাম:

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতুরিয়া থেকে সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রায় ১ কিলোমিটারে ইট বসানো হলেও তা দেবে গিয়ে ভেঙে পড়েছে। বাকি প্রায় আধা কিলোমিটারের বেশি অংশ কাদামাটিতে পরিণত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে সামান্য বৃষ্টিতেই পানি জমে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মুসল্লিদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি একটি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দা রাসেল খান বলেন, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে হাঁটাচলা করাই কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াতও দুরূহ হয়ে যায়।”

আরেক বাসিন্দা রাসেল মিয়া বলেন, “বছরের পর বছর ধরে রাস্তার এই দুরবস্থা চলছে। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি।”

শিশু শিক্ষার্থী সাইমা আক্তার জানায়, প্রতিদিন স্কুলে যেতে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয়। অনেক সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট হয়, তাই খুব কষ্ট হয়।

বৃদ্ধা রাশিদা বেগম বলেন, “বয়সের কারণে ঠিকমতো হাঁটতে পারি না। এই ভাঙা ও কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই পড়ে যাওয়ার ভয় থাকে।”

এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন