• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার সদরপুরের আটরশিতে হাতি দিয়ে চাঁদা তোলার সময় এক শিশু নিহত হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ; পুরো গ্রাম জলাশয়ে পরিণত সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে আন্দোলন স্থগিত

মেঘনায় ফ্যামিলি কার্ড শুমারিতে মৌখিক পরীক্ষা বুধবার

মেঘনা প্রতিনিধি / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মেঘনা উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী বাছাইয়ের লক্ষ্যে মৌখিক পরীক্ষা আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’-এর আলোকে আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য মেঘনা উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী মনোনয়ন দেওয়া হবে। ইতোমধ্যে আবেদনকারীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই করা হবে।
সূচি অনুযায়ী রাধানগর, বড়কান্দা, ভাওরখোলা, লুটেরচর, চালীভাঙ্গা, চন্দনপুর, মানিকারচর ও গোবিন্দপুর ইউনিয়নের আবেদনকারীদের পৃথক সময়ে উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া সুপারভাইজার পদের সকল আবেদনকারীর পরীক্ষাও একই দিনে অনুষ্ঠিত হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারীর ৪৪টি, সুপারভাইজারের ৪টি এবং একটি সংরক্ষিত পদসহ মোট ৪৯টি পদের বিপরীতে ৩৪৩ জন আবেদন করেছেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব রাসেল আহমেদ নির্ধারিত সময় অনুযায়ী সকল আবেদনকারীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন