গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আলোচিত অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযুক্ত কথিত ‘ক্যাসিনো সম্রাট’ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থেকে এলাকার যুবসমাজকে বিপথে পরিচালিত করছিলেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও অভিযোগ ছিল।
ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তারের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।