• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এনামুল হক রাশেদী:

সিলেট জেলা বিএনপির নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা। আগামী পরশুদিন স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে স্টেলিং তারিয়াংয়ের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে স্টেলিং তারিয়াংয়ের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাঁর এই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর অনুসারীরা।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত, অপপ্রচারের মাধ্যমে নয়।”

ঘোষিত মানববন্ধন থেকে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত এবং যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন