• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

সাতক্ষীরায় জমি বিরোধে হামলা, থানায় মামলা

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরা সদর উপজেলার বৈচানা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি ও তাঁর ছেলে গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বৈকারী গ্রামের বাসিন্দা মো. মাহমুদ হাসান তাঁর ভগ্নিপতি আশরাফ উদ্দিনের পক্ষে বুধবার (২৯ জুলাই) সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বৈচানা মৌজার একটি জমি নিয়ে আশরাফ উদ্দিনের সঙ্গে তাঁর বৈমাত্রেয় ভাই আজহারুল ইসলাম শিমুল ও আক্তারুল ইসলামের বিরোধ চলছিল। এর আগে জমি মাপজোখ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে পুনরায় জমি মাপজোখ শেষে বাড়ি ফেরার পথে পল্লীশ্রী চার রাস্তার মোড়ে আশরাফ উদ্দিন ও তাঁর ছেলে ওমর ফারুকের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রধান অভিযুক্ত আজহারুল ইসলাম শিমুল ধারালো দা দিয়ে আশরাফ উদ্দিনের মাথায় একাধিক কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।

এছাড়া অপর অভিযুক্ত আক্তারুল ইসলাম লোহার রড দিয়ে আশরাফ উদ্দিনের ছেলে ওমর ফারুককে মারধর করেন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একই সঙ্গে আশরাফ উদ্দিনের জামার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চিকিৎসা প্রদান করেন এবং হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

ঘটনার বিষয়ে মোছা. ফাতেমা খাতুন ও মো. ইব্রাহিম খলিলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আজহারুল ইসলাম শিমুল, আক্তারুল ইসলাম ও রইচ উদ্দিন দফাদারের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন