• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ নবীনগরের কৃতী সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন জেল খেটে ফিরেই শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মো. আজাদ আলী:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ বরাদ্দের চেয়ে কম ব্যয়ে সম্পন্ন হওয়ায় অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি অর্থের অপচয় রোধে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করায় এ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাগজানা ইউনিয়নের সোনাপুর-খোর্দ্দমশুল-ঝিনাইগাড়ী হয়ে সোনামনু মাস্টারের জমি থেকে জীবনপুর অভিমুখে ১ হাজার ৮০০ মিটার খাল পুনঃখননের জন্য ৩১ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

অন্যদিকে, কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া আকরামের বাড়ি থেকে কুসুম্বা স্লুইসগেট অভিমুখে ৬০০ মিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয় ৮ লাখ ২৭ হাজার টাকা।

সরকারি নির্দেশনা অনুযায়ী খাল দুটির পুনঃখননের কাজ শেষ হওয়ার পর বর্ষাকালে কয়েক দফায় খালের পাড় সংস্কার করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির কয়েক শ গাছও রোপণ করা হয়।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাপুর-জীবনপুর খাল পুনঃখনন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২১ লাখ ৪৩ হাজার ৮৮৫ টাকা। ফলে এ প্রকল্পে অব্যয়িত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৩৫ হাজার ১১৫ টাকা।

অন্যদিকে, ঢাকারপাড়া-স্লুইসগেট খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা। এ প্রকল্পে অব্যয়িত অর্থের পরিমাণ ৫২ হাজার ১৫০ টাকা। ফলে দুটি প্রকল্পে মোট ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা অব্যয়িত থাকে।

পরবর্তীতে অব্যয়িত পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের কাজ বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়ের ক্ষেত্রে সতর্কতার কারণেই বরাদ্দের বড় একটি অংশ সাশ্রয় করা সম্ভব হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচবিবি উপজেলার বাগজানা ও কুসুম্বা ইউনিয়নে দুটি খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক এ খাল খনন কার্যক্রম পরিচালিত হয়। ইতোমধ্যে খাল পুনঃখননের কার্যক্রম সম্পন্ন করে শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে ব্যাংক পেমেন্টের মাধ্যমে মজুরি প্রদান করা হয়েছে। পাশাপাশি অব্যয়িত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে খাল-খনন-সংক্রান্ত কমিটির সব সদস্য কাজ করেছেন বলেই বিষয়টি সম্ভব হয়েছে। মূলত, এ খাল পুনঃখনন সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সেচ কার্যক্রম সহজ করার পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, খাল দুটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হওয়ার পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় কৃষি ব্যবস্থাপনায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন