নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবিতে ‘সচেতন রাজশাহীবাসী’ ব্যানারে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী নাগরিকরা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের প্রস্তাব প্রত্যাহার করে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জোর দাবি জানান।