• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’

৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

কর্মসূচির অংশ হিসেবে কাইচাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়ন বিএনপির নেতা মো. কাওছার মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. একলাছ মিয়া, যুবদলের সাবেক আহ্বায়ক মো. খালিদ মাতুব্বর, যুবদল নেতা মো. আলী আকবর বাবু, সাবেক ছাত্রদল নেতা রাজু তালুকদার, যুবদল নেতা মো. রাকিব মিয়া, মো. আবু তাহের রানা, শ্রমিক দল নেতা মো. এসকেন মাতুব্বর, হেমায়েত মাতুব্বর, যুবদল নেতা হাবিব মাতুব্বর, রমজান মাতুব্বর এবং বিএনপি নেতা রছমত মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, জনগণের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

শেষে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন