• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে ১১ দলের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শহরের আবুল কাশেম ময়দান থেকে গণমিছিল শুরু হয়। এতে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মণ্ডলসহ ১১ দলের নেতারা।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের রায়কে সম্মান জানানো প্রয়োজন। তাদের দাবি, এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ না থাকলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ বলেন, “আমরা মনে করিনি এত দ্রুত আন্দোলনের প্রয়োজন হবে। আমরা চাই সরকার তার মেয়াদকালে সমঝোতার পরিবেশ বজায় রাখুক। তবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”

সমাবেশে ১১ দলের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন