• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ

পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

ডেস্ক রিপোর্ট / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান, পিপিএম-সেবাকে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ সালাহউদ্দিনকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমানকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শরিফুল আলমকে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহের এসএএফের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে সহকারী পুলিশ সুপার পদে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানকে একই পদে ফুলপুর সার্কেলেই রাখা হয়েছে। তবে তাঁকে নতুন করে পদায়নের আদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ-উদ-দৌলাকে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে রাঙ্গামাটির রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল আমিনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য রওনা হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ১৭ আগস্ট থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন