ঢাকা   ০১:১৩:৩৪ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 81 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ১১ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ছয় বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালীর কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মিজ রুবাইয়া বিনতে কাশেমকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিজ মৌমিতা গুহ ইভাকে ঢাকা বিভাগে এবং বগুড়ার শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানকেও ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া খুলনা সদরের সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীকে খুলনা বিভাগে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়াকে রাজশাহী বিভাগে এবং মুন্সিগঞ্জের টংগিবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথকে বরিশাল বিভাগে, মাদারীপুরের শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মিজ শাইখা সুলতানাকে ঢাকা বিভাগে এবং নরসিংদীর শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিমকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মিজ শারমিন আক্তার রিমাকে রাজশাহী বিভাগে এবং শেরপুরের ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) মিজ অনিন্দিতা রানী ভৌমিককে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে বদলিকৃত কর্মস্থলে যোগদানের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য GEMS-এ হালনাগাদ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রত্যাহার করা এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি