ঢাকা   ১২:১৩:৪৫ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 55 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও বিস্তৃত হচ্ছে। বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ককে আরও উন্নত করার ব্যাপক সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতেও যৌথভাবে কাজ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পাঠ করে শোনানো হয়।

এ সময় বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক যোগাযোগ এবং অভিন্ন আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক যোগাযোগই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, এসবের সুদৃঢ় ভিত্তির ওপর দুই দেশের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি