ঢাকা   ০১:২৯:৪০ এএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় পাশাপাশি দুই ওষুধের দোকানে চুরি, খোয়া গেল ওষুধ-টাকা

মো. ছাব্বির হাসান, জেলা প্রতিনিধি, নওগাঁ
  • Update Time : Saturday, October 10, 2026,
  • 23 Time View

নওগাঁর মান্দা উপজেলার মেডিকেল মোড়ে পাশাপাশি অবস্থিত দুটি ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দোকান দুটির টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ওষুধ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত দোকান দুটির মালিক মো. শাহীনুর রহমান ও মো. গোলাম মোস্তফা। দোকানমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে চোরেরা টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে এবং সেখানে থাকা বেশ কিছু ওষুধ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ব্যস্ততম মেডিকেল মোড় এলাকায় পাশাপাশি দুটি দোকানে একই রাতে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে চুরি হওয়া ওষুধ ও নগদ টাকার সঠিক পরিমাণ এবং এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি