ঢাকা   ০৮:৪৩:২০ পিএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় অপু বিশ্বাসের প্রিয় বন্ধু, কে তিনি?

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026,
  • 0 Time View

ভক্তরা তাকে ‘ঢালিউড কুইন’ বলে অভিহিত করেন। একটা সময় ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীও ছিলেন তিনি। শাকিব খানের সঙ্গে তার জুটি ছিল সাফল্যের চূড়ায়। তিনি অপু বিশ্বাস।

শাকিবের সঙ্গে সংসারের তাল কেটেছে বহু আগে। এরপর একাধিক গুঞ্জনে জড়িয়েছিল অভিনেত্রীর নাম। কিন্তু কোনো গুঞ্জন বেশিদিন টেকসই হয়নি। তবে কি একাই রয়েছেন অভিনেত্রী? প্রশ্নটা অমীমাংসিত।

এদিকে সম্প্রতি এক ব্যক্তিকে ঘিরে শুরু হলো চর্চা। সেটার সূত্রপাতও অবশ্য অপুর দেওয়া পোস্ট থেকে। বুধবার (১৪ অক্টোবর) এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি পোস্ট করেন অপু। সঙ্গে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এই পোস্ট বিশেষ হয়ে উঠেছে, কেননা অপু সচরাচর কাউকে নিয়ে এরকম পোস্ট দেন না। তাই নেটিজেনরা কৌতূহলী হয়ে ভাবছেন, এ এই ব্যক্তি, যাকে অপু এতটা গুরুত্ব দিচ্ছেন? আবার তার বাহুডোরে গিয়ে ছবিও তুলছেন!

ছবিগুলোতে দেখা যায়, তারা কোথাও ঘুরতে গিয়েছিলেন। একটি ছবিতে ওই ব্যক্তিকে জড়িয়ে দাঁড়িয়ে অপু, সেই ব্যক্তিও হাত রেখেছেন অভিনেত্রীর কাঁধে। আরেক ছবিতে সেই ব্যক্তির হাত ধরে দাঁড়িয়ে আছেন অপু। অন্য ছবিটি সেলফি।

পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন অপু। শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’

সবশেষে ‘প্রিয় বন্ধু’র সঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশা করে অপু লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’

পোস্ট করার পর কমেন্ট বক্স বন্ধ করে দেন অপু। ফলে কেউ সেখানে মন্তব্য করতে পারছেন না। আবার ওই ব্যক্তি কে, সেই পরিচয়ও প্রকাশ করেননি তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম বলছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী।

অভিনয় থেকে কিছুটা দূরে সরে বছর কয়েক ধরে ব্যবসায় মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, এই ব্যবসায়িক পথচলায় সেই ব্যক্তির সহযোগিতা ও সমর্থন পাচ্ছেন তিনি। তবে তাদের মধ্যকার সখ্য শুধুই ব্যবসায়িক বন্ধুত্ব নাকি আরও বেশি কিছু, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না নেটিজেনের মনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি