ঢাকা   ১১:৪৫:২৯ এএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026,
  • 8 Time View

আল মামুন :কুমিল্লার মেঘনা উপজেলায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা এনসিপি এ কমিটি অনুমোদন করে।
কমিটিতে মোহাম্মদ কিরন অর রশীদকে (এম কে রশীদ) আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামানকে (ছোটন) সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রাসেল রেদোয়ান। কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সাংগঠনিক সম্পাদক ও সদস্য রয়েছেন।
জেলা এনসিপির অনুমোদনপত্রে জেলা কমিটির আহ্বায়ক হিসেবে মো. গোলাম কিবরিয়া সরকার এবং সদস্যসচিব হিসেবে মো. রবিউল মনির চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। কমিটি গঠনে সুপারিশ করেছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা শওকত আহাম্মেদ।
জেলা এনসিপির তথ্য অনুযায়ী, উপজেলা কমিটির মেয়াদ ছয় মাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি