ঢাকা   ০৭:৪৮:১৫ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে। এদিকে জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের। তবে ফ্লাইট চালুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

বিমান জানায়, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলেও সৌদি আরবে যাতায়াতের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন যাত্রীরা। বর্তমানে এ দুটি রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে মদিনা রুটে বেশি আসনসংবলিত উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবগামী ও দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি।

ফ্লাইটের সময়সূচি, টিকিট কেনা ও বুকিং-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি