• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার

দলের সিদ্ধান্তেই শপথ গ্রহণ : উকিল আবদুস সাত্তার ভূঁইয়া

নিজস্ব সংবাদ দাতা / ৩১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

২৯ এপ্রিল ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,   ডেস্ক রিপোর্ট :

দলের সিদ্ধান্তেই শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

সোমবার বিকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে হাজির হন বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য। উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ছাড়া বাকিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।

এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন