ঢাকা   ০২:৪৭:২৪ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ফেব্রুয়ারি রমজান, ১০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 3 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে।

পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় এখনো তারিখটি চূড়ান্ত নয়।

হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এ কারণে ইংরেজি ক্যালেন্ডারে প্রতি বছর পবিত্র রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

সেই হিসাবে ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে।

ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন।

এ সময় নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা।

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে এখন জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস দেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি