https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক:কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) আগামী ২৯ অক্টোবর ‘হেমন্ত সন্ধ্যা’ আয়োজন করবে। ঢাকার পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে গান, কবিতা, পিঠার আয়োজন ও আড্ডা থাকবে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের অংশগ্রহণ কামনা করেছেন। উদযাপন কমিটির আহ্বায়ক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল আয়োজনটি সদস্যদের মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।