ঢাকা   ০৫:১৭:২৬ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনে প্রচারণা সমন্বয়ে স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা দায়িত্বে

Reporter Name
  • Update Time : Thursday, October 22, 2026,
  • 12 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাত নেতা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. মো. মফিদুল আলম খান, যুগ্ম সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগবিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন জুয়েল এবং সহ-কৃষিবিষয়ক সম্পাদক সফিকুর রহমান নোবেল। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না ও সদস্যসচিব মো. কামরুজ্জামান কামুকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কার্যক্রম সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল-মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি