ঢাকা   ০৫:৫৬:০৯ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ শিল্পকারখানার সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে চায় সরকার

Reporter Name
  • Update Time : Thursday, October 22, 2026,
  • 10 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রতিনিধি:বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পকারখানার বিদ্যমান অবকাঠামো ও সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিল দুটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিল দুটির বর্তমান অবস্থা, কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, শিল্পসম্পদের কার্যকর ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া তিনি চট্টগ্রামের নো ভিউ গেস্ট হাউস পরিদর্শন করেন।

তবে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত, নির্দিষ্ট কর্মপরিকল্পনা কিংবা সম্ভাব্য সময়সীমার তথ্য পরিদর্শনসংক্রান্ত বক্তব্যে উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি