ঢাকা   ০৯:০৯:০৬ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের রেমিট্যান্সের আড়ালে নিঃসঙ্গতার আগুনে পুড়ছে পরিবার এক প্রতিষ্ঠানে একাধিক টেন্ডার নয়, তাঁতিদের স্বার্থরক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সাগরে লঘুচাপ ঘনীভূত, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাস্তব কাজেই আস্থা অর্জন করতে চায় বিএনপি: মীর শাহে আলম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু ১০ বছর পূর্তি :ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতায় এগিয়ে যাক বিন্দুবাংলা টিভি

এক প্রতিষ্ঠানে একাধিক টেন্ডার নয়, তাঁতিদের স্বার্থরক্ষায় গুরুত্ব

Reporter Name
  • Update Time : Saturday, October 24, 2026,
  • 3 Time View
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দিয়ে নতুন প্রতিষ্ঠানকে দেওয়ার পাশাপাশি প্রান্তিক তাঁতিদের কাছে সহজলভ্যে কাঁচামাল পৌঁছানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপির সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম এমপি, এস এম ফয়সল এমপি, মো. আব্দুল্লাহ্ এমপি, রেজেকা সুলতানা এমপি, মো. আফজাল হোসেন এমপি, হাফেজ মুহা. রবিউল বাশার এমপি এবং মাহবুবা হাকিম এমপি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সংসদীয় কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর বা সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী অংশে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমের ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত নানা পদক্ষেপ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি তার স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি জোর সুপারিশ করে। একই সঙ্গে শতভাগ সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কোনো একক প্রতিষ্ঠানকে বারবার একাধিক টেন্ডার না দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়ার বিষয়ে সুপারিশ পেশ করা হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যান্ত্রিকীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে কমিটি। তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলো লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি