ঢাকা   ০১:৫০:১২ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026,
  • 6 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাতে কফির কাপ আর জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত— এবার নিজেকে এভাবেই মেলে ধরে ভক্তদের মনে ঝড় তুললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

সদ্য সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিরসবুজ এই নায়িকা। যেখানে তাকে দেখা গেছে একেবারে ক্যাজুয়াল, ছিমছাম ও শান্ত লুকে।

পরনে হালকা গোলাপি রঙের একটি শার্ট আর ঢিলেঢালা জিন্স। সিম্পল এই লুকেই নজর কেড়েছে তার এই লুক।

দেখা যায়, বড় একটি কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন; আর সঙ্গে দিয়েছেন মিষ্টি হাসি।

গ্লাসঘেরা জানালায় হেলান দিয়েও পোজ দিয়েছেন নায়িকা; আবার বাইরে আনমনে তাকিয়ে থাকার ভঙ্গিতেও ছিলেন। খোলা চুলে ও হালকা মেকআপে তার এই লুক হয়ে ওঠে অনন্য।

দারুণ এই মুহূর্ত নিয়ে ক্যাপশনে লিখেছেন— ‘হাতে কফি, মনে শান্তি।’

তার এই ছবিগুলো সামনে আসার পর থেকেই মন্তব্য ঘরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন এই নায়িকাকে। পাশাপাশি তার এই লুকে সবাই যেন নতুন করে তার রূপের জাদুতে বুঁদ হয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি