ঢাকা   ০৫:৩২:৩৭ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের অভিযান, নান্দিনায় টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026,
  • 2 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট সোমবার (২৬ অক্টোবর) জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় এবং চট্টগ্রাম বন্দরে টাগবোট কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পৃথক দুটি অভিযান চালিয়েছে।

দুদক সূত্রে জানা যায়, নান্দিনা রেলওয়ে স্টেশনে অভিযান চালায় কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের একটি দল। যাত্রীবেশে স্টেশনে গিয়ে কমিউটার ট্রেনের টিকিট বিক্রিসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন দলের সদস্যরা। এ সময় কয়েকটি অনিয়ম নজরে আসে। পরে যাত্রীদের সঙ্গে কথা বলে দলটি জানতে পারে, প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত মূল্যের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় টিকিট বিক্রির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় দুদকের দল। অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়। প্রতিটি টাগবোটের ক্ষমতা ৫ হাজার ব্রেক হর্সপাওয়ার (বিএইচপি) এবং বোলার্ড পুল ৭০ টন।
অভিযানকালে দুদকের দল বন্দরে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও অন্যদের বক্তব্য গ্রহণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। এসব নথি বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
দুটি অভিযানেই অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করবে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি