ঢাকা   ০১:১২:০৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজি মনিরুজ্জামান

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026,
  • 6 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. মনিরুজ্জামানকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। এতে অতিরিক্ত আইজিগণ, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, কর্মজীবনের সাফল্য ও ব্যক্তিগত গুণাবলি নিয়ে স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, মো. মনিরুজ্জামান দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়িয়েছেন। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার অবসর-পরবর্তী সুস্থতা ও সুন্দর পারিবারিক জীবন কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত আইজি মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।
মো. মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সর্বশেষ তিনি অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ছয়টি আইজিপি ব্যাজ এবং দুইবার জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী তাপতুন নাসরীন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি