https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।