ঢাকা   ০২:৪৭:০১ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, November 8, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা ক্রমেই কমে আসায় বাজারে এ চালের ঘাটতি তৈরি হয়েছে, বেড়েছে দামও। এ পরিস্থিতি মোকাবিলায় সুগন্ধি চাল উৎপাদন হয় এমন এলাকাগুলোতে কৃষকদের প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজারে সুগন্ধি চালের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সুগন্ধি চালের উৎপাদন এলাকাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এ কারণেই কিছু ক্ষেত্রে এ চালের ঘাটতি দেখা দিচ্ছে। সরকার ব্যাপকভাবে সুগন্ধি চাল রপ্তানি করছে না। অল্প কিছুদিন রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

তিনি বলেন, দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় এবং সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল উপযোগী, তা নির্ধারণে ভূমি মন্ত্রণালয় থেকে সারা দেশে জরিপ করা হচ্ছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ও দেখছে।

প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সুগন্ধি চাল উৎপাদন হয় এমন এলাকাগুলো পরিদর্শন করবেন। যেসব এলাকায় এখনো এ চাল উৎপাদিত হয় এবং কৃষকদের উৎপাদনে আগ্রহ রয়েছে, সেসব এলাকায় অতিরিক্ত প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুগন্ধি চালের উৎপাদন বাড়ানো সম্ভব হলে এ চালের সংকট ও উচ্চমূল্যের সমস্যা থাকবে না বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি