ঢাকা   ০৪:০১:১৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন যাত্রা-সার্কাসে অশ্লীলতা, জুয়া-মাদক থাকলে দল নিষিদ্ধ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026,
  • 1 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চাপাতি, দা, ককটেল, বোমার অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৫টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি