ঢাকা   ১২:৫৩:১৪ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া ও জুতা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026,
  • 0 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে সরকার। এর আগে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।

অন্যদিকে কর্মচারীদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে একজন কর্মচারীর ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার ৫২৫ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের নতুন এই মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এই খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মোট মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এতে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা ধরা হয়েছে। এর বাইরে চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা ও খাদ্য ভাতা বাবদ ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ২ হাজার ৯০০ টাকার ভাতা সব গ্রেডের শ্রমিকেরাই সমান হারে পাবেন।

অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা ও দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৪৫ টাকা। আর সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক বেতন বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।

এদিকে কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন। এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি বেড়ে হয়েছে ২০ হাজার ৬০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি