ঢাকা   ১২:০৪:৪৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের চেষ্টা

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2026,
  • 3 Time View
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বাইরে একাধিক স্থানে আগুন দেওয়া হলেও তা ঘরের ভেতরে ছড়াতে পারেনি। প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পরিবারটি।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দ শুনে ঘর থেকে বের হতে গিয়ে দরজার সামনে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান।

তিনি বলেন, বাড়ির বাইরে বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছিল। ঘটনার পর পুলিশ বাড়িতে এসে তেলের বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ঢেলে কাগজ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। দলটির নেতারা বলেন, সারা দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতাদের লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে বলে মন্তব্য করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি