• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

নিজ দফতরে কাজ শুরু করেছেন ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদ দাতা / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০১৯

১৯ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :    নিজ দফতরে কাজ শুরু করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৯ মে) দফতরে এসেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন তিনি। এরপর তিনি মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা এবং গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এর আগে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের এ কথা জানিয়েছিলেন রোববার থেকে অফিস করবেন ওবায়দুল কাদের।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত বুধবার দুই মাস ১১ দিন পর দেশে ফেরেন ওবায়দুল কাদের। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে বিজি-০৮৫ ফ্লাইটে দেশে পৌঁছান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তিনি গত ৫ই এপ্রিল ছাড়পত্র পান। তবে চিকিৎসকদের পরামর্শে তিনি আরও কিছুদিন সিঙ্গাপুর অবস্থান করেন। এ সময় তিনি হাসপাতালের কাছেই একটি ভাড়া বাসায় ছিলেন।

গেল ২০শে মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ৩রা মার্চ সকালে বুকের ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন তিনি।

পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ঠা মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়। ওই রাতেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে ওবায়দুল কাদেরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন