• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

নবীজির রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯,বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেছেন। রোববার (২ জুন) বাদ জোহর ‘মসজিদে নববীতেথ তিনি রওজা জিয়ারত করেন।

তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা সঙ্গে ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

মদিনার ডেপুটি গভর্ণর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অর্ভথনা জানান। এর আগে, তিনি শনিবার রাতে মক্কায় পবিত্র পালন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে ৪ দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এর আমন্ত্রণে গত ৩১মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান। বাসস


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন